রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রশংসা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়ে, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীসহ, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র টমাস টমি পিগট রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিবৃতিতে এই প্রশংসা জানান।

প্রেস বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানাচ্ছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।”

বাংলাদেশের প্রশংসায় যা বললো যুক্তরাষ্ট্র

২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা।

যুক্তরাষ্ট্রের এই প্রশংসা বাংলাদেশের মানবিক সহায়তার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT