রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতিহার হলের শিক্ষার্থীদের জন্য ৭২ আসনের নতুন রিডিং রুম উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতিহার হলের শিক্ষার্থীদের জন্য ৭২ আসনের নতুন রিডিং রুম উদ্বোধন

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ৭২ আসন বিশিষ্ট নতুন রিডিং রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় রিডিং রুম উদ্বোধন করেন হলের প্রভোস্ট প্রফেসর ড ছামিউল ইসলাম সরকার।

এসময় হলের রিডিং রুমের জন্য দুটি কম্পিউটার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর জন্য আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একটি মানসম্মত রিডিং রুমের দাবি ছিল। জুলাইয়ের পরবর্তী সময়ে স্যার প্রভোস্ট হিসেবে আসলে আমরা স্যারকে রিডিং রুম সংস্কারের আবেদন জানাই। আজকে সেটা বাস্তবায়ন করা হয়েছে।
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের হলে নানা রকম সংস্কার কার্যক্রম করা হয়। এর আগে আমাদের যে রিডিং রুম ছিল সেখানে পড়াশোনার ভালো পরিবেশ ছিল না। সেখানে একটি মানসম্মত রিডিং রুম পেয়ে আমাদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে।
হলের প্রভোস্ট প্রফেসর ড. ছামিউল ইসলাম সরকার বলেন, আমার যোগদানের ১ বছর হতে যাচ্ছে। গত সেপ্টেম্বরে যোগদানের পর হলের বিভিন্ন সমস্যা আমাদের সামনে আসে। আমার কাছে শিক্ষার্থীদের দাবি ছিল একটা মানসম্মত রিডিং রুম তৈরি করার। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বাজেট বরাদ্দ চাই, যা পাশ হয়ে আসতে ৫-৬ মাস সময় লাগে। আমরা আশাবাদী, নতুন রিডিং পেয়ে হলের শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT