জাবি বাগছাস নেতার পদত্যাগের পর মিষ্টি বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাবি বাগছাস নেতার পদত্যাগের পর মিষ্টি বিতরণ

মো: নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে
সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করছেন নাজমুল, ছবি: প্রতিনিধি
সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করছেন নাজমুল, ছবি: প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পদত্যাগ ঘোষণা করার পর তার অনুসারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।
বুধবার (২০ আগস্ট) রাত ১১ টার দিকে তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের বটতলাতে রাত ১২ টার তার অনুসারীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গিয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহবায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
এ বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। আগামীকাল সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানান।
একাধিক সূত্রে জানা গেছে, আগামীকাল জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন৷ নির্বাচনকে ঘিরে বাগছাসের প্যানেল থেকে সহ-সম্পাদক(এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন তিনি৷ এই পদে তিনিসহ জিয়াউদ্দিন আয়ান, কাউসার আলম আরমান ও আহসান লাবিব মনোনয়ন প্রত্যাশী৷ কিন্ত আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সভায় জিয়া উদ্দিন আয়ানকে এজিএস হিসেবে মনোনীত করায় তিনি পদত্যাগ করেছেন বলে সূত্র জানায়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT