নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

ইবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষানুষ্ঠান

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে
Oplus_131072
Oplus_131072

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২০ আগস্ট)  সকাল ৮ টায় যৌথভাবে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
জানা যায়, ২০ থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী এ তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তৃতীয় দিন দুপুরে দীক্ষা সম্পর্ণ হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ন ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আর এস এল অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, ইউনিট কাউন্সিলর সভাপতি দিদারুল ইসলাম রাসেলসহ প্রায় ৭০ জন রোভার ও সহচর উপস্থিত ছিলেন।
দীক্ষার্থীরা বলেন, এই দীক্ষাক্যাম্পের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, স্কাউট আইন বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করতে পারবো। স্কাউটের মূল মোটো হলো সেবা। তাই আমাদের প্রধান কাজ হলো সেবা দেওয়ার জন্য নিজেকে তৈরি করা। আমরা এই দীক্ষাক্যাম্প থেকে নিজেদের প্রস্তুত করে নিব যে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তা কাজে লাগাতে পারি।
ইবি রোভার স্কাউট গ্রুপেট ইউনিট কাউন্সিলর সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, আজ তাঁবুবাস ও দীক্ষাঅনুষ্ঠানের প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিনে আমাদের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন দুপুরে দীক্ষার কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, এ অনুষ্ঠানে মূলত একজন মানুষ কীভাবে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসঙ্গে কিছু কারিগরি শিক্ষা তাদের হাতেকলমে শেখানো হয় যাতে তারা বিশ্বের যে প্রান্তেই যাক না কেন কখনোই নিজেদের অযোগ্য মনে না করে। দেশের যেকোনো ক্রান্তিকালে রোভার সদস্যা যেন সবটুকু দিয়ে এগিয়ে আসে এজন্যই আমরা কাজ করছি।
উপাচার্য ও ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আগামীর বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, এখানে শুধু যোগ্যরাই টিকে থাকবে। এ যোগ্যতা অর্জনের জন্য রোভার স্কাউট অনন্য ভূমিকা পালন করে। স্কাউটিং যারা করে তারা আধুনিক বিশ্বকে বুঝে। এডুকেশনের পাশাপাশি রোভাররা সব হিউম্যান বৈশিষ্ট্যকে ধারণ করবে। আমরা যে পেশায়ই থাকি না কেন সমাজের জন্য কাজ না করলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। স্কাউটিংয়ের মাধ্যমে রোভাররা সমাজের জন্য কাজ করা শেখে। টিমওয়ার্ক ছাড়া ভালো কিছু সম্ভব না যেটা স্কাউটিংয়ে শেখানো হয়।
প্রসঙ্গত, রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটে অন্তর্ভুক্ত করা হয়। স্কাউট প্রতিজ্ঞা, নীতি ও আদর্শ সম্পর্কে অবহিত করে দীক্ষার্থীকে শপথ হয়ে থাকে। দীক্ষার মাধ্যমে তাদের সমাজসেবামূলক কাজের জন্য প্রস্তুত হওয়ার অঙ্গীকার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT