নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

রুয়েটে ছাত্রীদের জন্য খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান উদ্বোধন

নাঈম উল ইসলাম (রুয়েট প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে
সংগ্রহীত।।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান (ইভি) তৈরি করেছে যন্ত্রকৌশল বিভাগ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে অর্থায়নে তৈরি এ যানটি গত (১৯ আগস্ট) উদ্বোধন করেন রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।
প্রাথমিকভাবে গাড়িটি শুধুমাত্র ছাত্রীদের হোস্টেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবহন সেবা প্রদান করবে। প্রতি ২০ মিনিট অন্তর গাড়িটি চলাচল করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ সফল হলে সেবার পরিধি আরও বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন,
“আমরা বাহির থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাত থেকে অর্থ বরাদ্দ দিয়েছি। এতে যেমন গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি শিক্ষার্থীরাও বাস্তব প্রয়োগমুখী অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে আসবে।”
প্রকল্পটির নেতৃত্ব দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান। প্রতিটি গাড়ির আনুমানিক উৎপাদন খরচ ৬–৭ লাখ টাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত প্রায় ১৮ লাখ টাকা দামের ইভিগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
প্রকল্প সম্পর্কে অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান বলেন,
“এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (OBE) লক্ষ্যসমূহ অর্জন করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞানে নয়, বরং বাস্তব সমস্যার সমাধানেও সমান দক্ষতা প্রদর্শন করেছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT