ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৪১ শিক্ষার্থী পেল শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৪১ শিক্ষার্থী পেল শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শতবর্ষ পূর্তি উপলক্ষে গঠিত বিশেষ ট্রাস্ট ফান্ড থেকে এবার ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও কলা অনুষদ শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাগত বক্তব্য দেন এবং অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন ও অধ্যাপক ড. আবদুল বাছির শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শুভজিৎ রায় কাব্য, সংগীত বিভাগের অয়ন হোসেন রাশেদ এবং নৃত্যকলা বিভাগের তন্বী সরকার তাঁদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন— বাংলা বিভাগের মাকসুদা আক্তার, সামিয়া রাওজীন আশা ও মুন্নী রানী বর্মণ; ইংরেজি বিভাগের মোছাঃ শাহাজাদী খাতুন, মাহামুদুল হাসান নয়ন ও মিসরাত জান্নাত; আরবি বিভাগের মোহাঃ আসমাউল হুসনা, জামিয়া আক্তার ও মো. মনজুরুল হাসান; ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সোহান ইসলাম ও মোসা. সুরাইয়া ইয়াছমিন; উর্দু বিভাগের মো. ইসমাইল হোসেন সাকিব ও রিনা আক্তার; সংস্কৃত বিভাগের রাহুল মন্ডল ও হাবিবা আক্তার; পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মোছা. সুরাইয়া আফরিন ও মো. কামরুজ্জামান; ইতিহাস বিভাগের শিউলি মোল্যা, সাজিয়া খানম আনিকা ও মো. মেহেদী হাসান; দর্শন বিভাগের মো. আবু শোয়াইব, পপি মন্ডল ও মো. কাউসার আলী; ইসলামিক স্টাডিজ বিভাগের মোছাঃ শিমু খাতুন, জেরিন তাসনীম মুনীম ও হাফসা আক্তার; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. মরিয়ম আক্তার, মিনি আক্তার ও আব্দুর রহমান; তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সমীর কর্মকার ও সীমা খাতুন; থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মো. মামদুদুর রহমান ও শুভজিৎ রায় কাব্য; ভাষাবিজ্ঞান বিভাগের স্মৃতি আক্তার ও মো. ওহিদুল ইসলাম; সংগীত বিভাগের অর্পিতা চৌধুরী ও অয়ন হোসেন রাশেদ; বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নুরনাহার খাতুন ও আসমা সুলতানা লিজা; এবং নৃত্যকলা বিভাগের তিথী রানী রায় ও তন্বী সরকার।

এ বৃত্তি প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের পড়াশোনায় উৎসাহিত বোধ করছেন, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার অনন্য গৌরবও অর্জন করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT