সবুজায়নের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

সবুজায়নের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

‘দুটি হাতে একটি গাছ, সবুজ ছায়া বৃদ্ধি পাক’ স্লোগানকে সামনে রেখে সবুজায়ন ঘটানোর লক্ষ্যে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইচ ক্লাব এবং সেভ দ্যা ন্যাচার অ্যান্ড লাইফ’র যৌথ উদ্যােগে এ কর্মসূচি পালিত হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের চারদিকে ফুল, ফলজ, বনজ, কাঠসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৬০টি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলেন,
বৃক্ষরোপণ কেবল প্রকৃতি রক্ষার হাতিয়ার নয়, বরং মানবজীবন টিকিয়ে রাখার অন্যতম শর্ত। একইভাবে স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডীন প্রফেসর ড. মো. শহিদুর রহমান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব আরোপ করেন।
কর্মসূচিতে সহযোগিতা করেন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান। যিনি বৃক্ষরোপণের বিভিন্ন সামাজিক ও পরিবেশগত দিক বিশদভাবে উপস্থাপন করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT