প্রথম আলো পত্রিকা জ্বালিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

প্রথম আলো পত্রিকা জ্বালিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য গত নয় বছরে আটবার ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) জমা দেওয়া হলেও তা এখনও অনুমোদন পায়নি। দীর্ঘ প্রতীক্ষার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী আবারও আন্দোলনে নেমেছেন এবং দ্রুত ডিপিপি অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আজ একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদ) সভায় ডিপিপি অনুমোদন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল (১৬ আগস্ট) সিরাজগঞ্জের শাহজাদপুরে গণ অনশন কর্মসূচি পালন করেন তাঁরা। এই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব সাইফ মুস্তাফিজ অংশগ্রহণ করে সরকারের কাছে দ্রুত শিক্ষার্থীদের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বুড়িপোতাজিয়া গ্রামবাসীও প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন দৈনিক প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে, কারণ ওই পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে চলনবিলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবাদের এক অপ্রচলিত পদ্ধতি হিসেবে তাঁরা প্রথম আলো পত্রিকার ওই সংখ্যা জ্বালিয়ে দেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পত্রিকাটি বয়কটের ঘোষণা করেন।

এর পাশাপাশি, ১৬ আগস্ট শনিবারের দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “চলনবিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়” শিরোনামের সংবাদে তীব্র নিন্দা জানিয়ে শাহজাদপুর স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে বিক্ষুব্ধ শাহজাদপুরবাসী একই দিন পৌর এলাকার মনিরামপুর চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশ করেন। স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন ও সদস্য সচিব আমির হোসেন সবুজ নেতৃত্বে সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ করেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দিলরুবায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সামনে শিক্ষার্থীদের কর্মসূচিও অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নয় বছরে আটবার ডিপিপি জমা দেওয়া হয়েছে। সর্বশেষ রবীন্দ্র ঠাকুরের ১শ একর জমির ওপর ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক-রেলপথ-যমুনা সেতু অবরোধ করা হয়।”

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ডিপিপি অনুমোদনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি, ফলে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে। তাঁরা দ্রুত কার্যকর পদক্ষেপের আশায় রয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT