রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, কর্মী হাসিবুল হাসান ও সাবেক সদস্য ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৬ আগস্ট) দলটির দপ্তর সম্পাদক ও সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আহসান হাবীব ও হাসিবুল হাসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না। এই সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সিদ্ধান্তে রাবি শাখার সাবেক সদস্য ফারুক হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। এতে তার সাংগঠনিক কার্যক্রমেও আর কোনো বাধা থাকল না। এ সিদ্ধান্তও সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর রাতে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে ছাত্রদল নেতা আহসান হাবিবের ৫২ সেকেন্ড ও হাসিবুল হাসানের ২ মিনিট ৫২ সেকেন্ডের পৃথক দুটি কল রেকর্ড ফাঁস হয়। সেই রেকর্ডে ছাত্রলীগ কর্মীর সঙ্গে কথোপকথনে হাসিবুল হাসান সাধারণ শিক্ষার্থীদের ‘সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দেন এবং মামলা করার প্রসঙ্গ তোলেন। কথোপকথনে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতিতে গ্রুপিং আছে এবং ক্যাম্পাসে সভাপতি-সেক্রেটারির এন্টি রাজনীতি করা হয়।

অন্যদিকে, আহসান হাবিবকে ৫২ সেকেন্ডের কল রেকর্ডে বলতে শোনা যায়—“আসামি তো অনেকগুলো। তোমার জায়গায় আরেকটা নাম বসিয়ে দেব। নিজে বাঁচলে বাপের নাম। দলের দিক দেখে লাভ নাই।” এ সময় তিনি ওই ছাত্রলীগ কর্মীর কাছে রুনু-কিবরিয়ার কমিটির পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর অনুরোধ করেন।

এ ছাড়া গত বছরের ২২ অক্টোবর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল ফারুক হোসেনকে বহিষ্কার করেছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT