কুবিতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতনী শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

কুবিতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতনী শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

আকরাম চৌধুরী (কুবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সনাতনী শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও কেন্দ্রীয় খেলার মাঠ এবং হলসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন।
এসময় হরীতকী, কদম, কাঞ্চন, অর্জুন, বয়েরা, জলপাই সহ প্রায় ২০ টি গাছ রোপণ করা হয়েছে।
নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার বলেন, ‘আজকে ভগবান শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী তথা জন্মাষ্টমী। এই অনুষ্ঠানে সে রকম বড় পরিসরে ক্যাম্পাসে অনুষ্ঠান করা সম্ভব হয় না। এই প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে কিছু বৃক্ষরোপণ করছি। বর্তমান সময়ে আমাদের পরিবেশের নাজুক অবস্থার কথা চিন্তা করেই এই সৃষ্টিশীল কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে আমাদের এই ধরিত্রী আরও সবুজ শ্যামল হয়। এই বৃক্ষরোপণের জন্য ফান্ডিং ছিল শ্রাবণ মাসের শিব অভিষেক এর প্রণামির উদ্বৃত্ত অংশ থেকে।’
প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পড়শী রায় বলেন, ‘জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের মহৎ তিথি। জগতের রক্ষা এবং অন্যায়ের অবসানের জন্য দ্বাপর যুগে তিনি পুণ্যময় অবতার হয়েছেন। এই পবিত্র দিনে আমরা কেবল তাঁর জয় সূচনা করব না, বরং প্রকৃতির সেবায়ও মনোনিবেশ করব। গাছ লাগানো-জীবনের আশীর্বাদ, পরিবেশের রক্ষাকবচ এবং মানবতার প্রতি একটি মহান উপহার।’
তিনি আরও বলেন, ‘জন্মাষ্টমীর এই মঙ্গলময় মুহূর্তে একটি গাছ রোপণ করে আমরা যেন তাঁর জন্মের আনন্দকে আরও গভীর ও অর্থবহ করে তুলি। গাছ যেন আমাদের জীবনে শান্তি, প্রগতি ও সুস্থতার বার্তা নিয়ে আসে, ঠিক তেমনি যেমন শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে আলোকিত করেন।’
উল্লেখ্য, গতকাল (১৫ আগস্ট) ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শাস্ত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT