আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত

আহসান হাবিব জেলা প্রতিনিধি,(নওগাঁ)
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে
Oplus_0
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ হলরুমে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আশাদুল্লাহ আল গালিব। শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী।

প্রধান অতিথি হিসেবে জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকিব বলেন, “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করতে হবে। কর্মীদের আদর্শবান হিসেবে গড়ে তোলা জরুরি।”

এ সময় নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, “আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন আমীর মো. শাহিন আহমেদ, উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি মো. মতিউর রহমান শাহিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT