নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা

রুয়েটে ৭০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত

নাঈম উল ইসলাম (রুয়েট প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে
সংগ্রহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়া এবং বাস্তব জীবনে এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ‘বাস্তব জীবনে কুরআন অধ্যয়নের গুরুত্ব শীর্ষক সেমিনার ও কোরআন উপহার কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫.৩০ টা নাগাদ রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। রেনেসাঁ কালচারাল গ্রুপ, রুয়েট এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাত শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসা কালচারাল ক্লাবের উপদেষ্টা ও রুয়েটের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম। অতিথিদের বরণ করে নেন রেনেসাঁর সভাপতি যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম এবং একই বিভাগের শিক্ষার্থী ও রেনেসাঁর সাধারণ সম্পাদক এস. এ. ফারুক সিয়াম।

প্রধান অতিথি ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “রাবি ও রুয়েট প্রতিষ্ঠালগ্ন থেকেই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘনিষ্ঠভাবে যুক্ত। কোরআন বিতরণের মতো মহৎ উদ্যোগগুলো আজ দেশে ক্রমেই বিস্তার লাভ করছে, যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। রেনেসা কালচারাল ক্লাবের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের কেবল পেশাগত উৎকর্ষ নয়, বরং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধেও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন,“শিক্ষাজীবনে চাকচিক্যময় অনেক সংস্কৃতির মাঝে থেকেও তোমরা কোরআনের আসরে এসেছো, এটি সত্যিই প্রশংসনীয়। একজন প্রকৌশলী হওয়ার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তাও জরুরি, আর আল কোরআন ও রাসুলের জীবনী চর্চার চেয়ে উত্তম মাধ্যম নেই।”

ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মাইদুল ইসলাম বলেন, “কোরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনে নির্দেশনা রয়েছে। একজন শিক্ষার্থীর চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ বিকাশ এবং দৈনন্দিন জীবনের সঠিক দিকনির্দেশনায় কোরআনের গুরুত্ব অপরিসীম।”

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান। এ কর্মসূচি পৃষ্ঠপোষকতা করে ‘Al Quran Academy London’ এবং ‘Quran Learning School‘। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং প্রায় সাত শত শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দেওয়া হয়।

পাশাপাশি পবিত্র কোরআন অধ্যয়ন ও কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘ইনোভা ট্রিমস এন্ড ডোনেট ফর গুড’ এর পরিচালক মোহাম্মদ নূরুন্নবী এবং কোরআন লার্নিং স্কুলের পরিচালক ড. মুজাহিদ মাসুম। তারা এ ধরনের উদ্যোগ মানবিক ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

জনাব মোহাম্মদ নূরুন্নবী বলেন, “অমুসলিমদের ভাইদের ইসলাম গ্রহণের পেছনে কোরআনের শিক্ষার গভীর প্রভাব রয়েছে। কোরআন পাঠ কেবল তিলাওয়াত নয়, এটি পালন করা ফরজ ইবাদত। কোরআনের প্রতি পাঁচটি হক রয়েছে — সঠিকভাবে তিলাওয়াত, অর্থ বোঝা, তা মেনে চলা, প্রচার করা এবং মুখস্থ করা।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনে উৎসাহিত করবে এবং রুয়েট ক্যাম্পাসে এক ইতিবাচক, জ্ঞানমুখী ও নৈতিক পরিবেশ গড়ে তুলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT