রাষ্ট্রপতির অনুমতি না পেয়ে অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাষ্ট্রপতির অনুমতি না পেয়ে অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন

আকরাম চৌধুরী,(কুবি প্রতিনিধি )
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের নভেম্বরে হওয়ার কথা থাকলেও আচার্যের কাছ থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। ফলে নভেম্বরে সমাবর্তনের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

‎রবিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক হয়ে গেলেও সমাবর্তন হয়েছে মাত্র একবার। দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে এ নিয়ে দুইবার তারিখ পরিবর্তন করে নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো আচার্যের (রাষ্ট্রপতি) কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। ফলে সমাবর্তন আদৌ নভেম্বরে হবে কি-না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

‎এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘নভেম্বরে সমাবর্তন আয়োজনের জন্য আমরা এখনো মহামান্য রাষ্ট্রপতির অনুমতি পাইনি। অনুমতি পেলে নভেম্বরেই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

‎সমাবর্তনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ডাটা কালেকশনসহ সবকিছু প্রস্তুত। এখন অনুমতি পেলেই সমাবর্তন অনুষ্ঠিত হবে, আর অনুমতি না পেলে হবে না।’

‎উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর উপাচার্য ঘোষণা দেন ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এরপর তা পরিবর্তন করে গত ১৮ মে উপাচার্য ঘোষণা দেন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT