শিবচরে ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবচরে ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

১২ আগষ্ট ২০২৫

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সমর্থকদের হামলার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরশ্যামাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা ওই রাতে লিফলেট বিতরণে বের হন। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে সুমনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক সুমন ফকির, প্রচার সম্পাদক পাভেল সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা ও কাঠালবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারীসহ আরও অনেকে।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT