নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে
Press

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান লিটন, সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম সিজার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, সদস্য রিয়াদ হোসেন রুবেল, মোঃ জাকির হোসেন ও জয়নাল আবেদীন প্রমুখ।

পরবর্তীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ জাকির হোসেন।

বক্তারা এ সময় বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুকের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT