নোটিশ:
শিরোনামঃ
গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে ‘হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

মো. রাফাসান আলম
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে
1000090137

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে ‘হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্কুলের ১১৪ নং কক্ষে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আজকের আয়োজনের মূল লক্ষ্য ছিল খাদ্য সচেতনতা, মানসিক স্বাস্থ্য ও সুস্থ থাকতে ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। প্রোগ্রামের শেষে শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দুই জন বিজয়ীকে বই উপহার দেওয়া হয়।

আক্তারুজ্জামান রাফির সঞ্চালনায় প্রোগ্রামটিতে আলোচক ছিলেন আহসান হাবিব, মোহাঃ ফুয়াদ হাসান এবং জাকারিয়া ইসলাম রনি।

প্রোগ্রাম চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের পরিচালক বলেন,
“আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। বর্তমানে শিক্ষার্থীরা খাদ্য সম্পর্কে যথেষ্ট সচেতন নয়। তাছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যার কারণে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করতে এ ধরনের প্রোগ্রাম আরও বেশি আয়োজন করা উচিত।”

সমাপনী বক্তব্যে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আরিফুল ইসলাম বলেন,
“মানসিক ও শারীরিক সুস্থতা একটি অমূল্য নিয়ামত। আমরা সঠিক খাদ্যগ্রহণ ও নিয়মিত জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকতে পারব। তাই স্কুলের শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমাদের শহর ও গ্রাম জুড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করার জন্য এ ধরনের প্রোগ্রাম নিয়মিত আয়োজন করা হবে।”

উল্লেখ্য, আজকের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT