নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি

প্রতিবেদকের ছবি
সালমান বক্স
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার দেখা হয়েছে
images
জার্মান চ্যান্সেলরের সাথে নেতানিয়াহুর সাক্ষাতের মুহূর্ত

ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মানি। বৃহস্পতিবার এক বিবৃতিতে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বার্লিন ইসরায়েলে কোনো অস্ত্র রপ্তানি অনুমোদন করবে না, বিশেষত যে অস্ত্র গাজায় ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, হামাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে, তবে বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য যথাযথ আলোচনা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দেওয়ার পর দেশটির অভ্যন্তরে ও বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিরোধী নেতা ইয়াইর লাপিদ সতর্ক করে বলেন, এই পদক্ষেপ আরও বড় বিপর্যয় ডেকে আনবে। হামাসের হাতে থাকা জিম্মিদের পরিবারও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
একই সঙ্গে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার গাজায় হামলার তীব্রতা কমানো এবং সম্প্রসারণ অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে এগোতে চাপ দিচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মানবিক কারণে গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চীন গাজাকে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT