রাবি কালচারাল সোসাইটির সভাপতি নিতু, সম্পাদক রিদয়  - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাবি কালচারাল সোসাইটির সভাপতি নিতু, সম্পাদক রিদয় 

মো. রাফাসান আলম (রাবি প্রতিনিধি:)
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

আগস্ট, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কালচারাল সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজিয়া নিতু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেদওয়ান ইসলাম রিদয়।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) এই কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. শারমিন হামিদ এবং প্রতিষ্ঠাতা সদস্য রিশা ও রাফী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমরিতা নাগ ছোঁয়া ও মো. মাহাবুবুর রশীদ। যুগ্মসাধারণ সম্পাদক নওশাদ হাসান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, অর্থ সম্পাদক পৃথা সরকার।
যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিদরাতুল মুনতাহা অনামিকা, দপ্তর‌ সম্পাদক মেহেরাব হাসান সুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতিনূর ইসলাম অর্ণব, সঙ্গীত বিষয়ক সম্পাদক অর্পিতা রায়, আবৃত্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, নৃত্য বিষয়ক সম্পাদক শ্রাবন্তী ভট্টাচার্য, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পথিক সরকার।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন, অথৈ আনান, রিয়াদুল ইসলাম সিয়াম, রাহাত মাহমুদ সেতু, আহসান উল্লাহ আলিফ, মো. রাফিউল ইসলাম এবং মেহেদী হাসান।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও সৃজনশীলতার চর্চা ও বিকাশে সহায়তা, নৃত্য, নাটক, সংগীত, অভিনয়, সাহিত্য, চিত্রকলাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা করা ও উৎসাহ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে রাবি কালচারাল সোসাইটি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT