নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

‘টাকা-পে’ নামে ভুয়া ওয়েবসাইট: বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার দেখা হয়েছে
সংগ্রহীত

০৫ আগষ্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংক ‘টাকা-পে’ নামে একটি ভুয়া ওয়েবসাইট থেকে জনসাধারণের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে। সোমবার (৪ আগস্ট) ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয়ভাবে কার্ডভিত্তিক লেনদেন সহজীকরণ, খরচ কমানো এবং বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা হ্রাসের উদ্দেশ্যে ‘টাকা-পে’ নামের জাতীয় কার্ড স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত ১৫টি তফসিলি ব্যাংক এই সেবার আওতায় গ্রাহকদের ডেবিট কার্ড সরবরাহ করছে।

তবে সম্প্রতি www.takapaycard.com নামের একটি ভুয়া ওয়েবসাইট জনসাধারণের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, টাকা-পে-এর নামে তাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অ্যাপ বর্তমানে চালু নেই।

ভুয়া ওয়েবসাইটটিতে বাংলাদেশ ব্যাংকের ‘টাকা-পে’ ও ‘এনপিএসপি’ লোগো/ট্রেডমার্ক অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়াও, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর অধীন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অর্থ লেনদেন, বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে সতর্ক করে বলেছে, কেউ যেন ভুয়া ওয়েবসাইটে ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেন এবং কোনো আর্থিক লেনদেনেও অংশ না নেন। এসব সাইটে তথ্য দিলে আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির মুখে পড়তে পারেন যে কেউ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT