শেভেনিং স্কলারশিপ পেলেন বিইউপির প্রাক্তন শিক্ষার্থী মারজুকা আহমেদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

শেভেনিং স্কলারশিপ পেলেন বিইউপির প্রাক্তন শিক্ষার্থী মারজুকা আহমেদ

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর প্রাক্তন শিক্ষার্থী মারজুকা আহমেদ চৌধুরী ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ শেভেনিং স্কলারশিপ অর্জন করেছেন। এই বৃত্তির আওতায় তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গ-এ গ্লোবাল স্ট্র্যাটেজি অ্যান্ড সাসটেইনেবিলিটি বিষয়ে মাস্টার্স (MSc) অধ্যয়ন করবেন।

একাডেমিক অঙ্গনে তার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, পেশাগত দায়বদ্ধতা এবং ভবিষ্যতের প্রতি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিই তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সহায়তা করেছে।
শেভেনিং স্কলারশিপ বিশ্বব্যাপী উদীয়মান নেতৃত্বসম্পন্ন শিক্ষার্থীদের ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে পোস্টগ্র্যাজুয়েট পড়াশোনার সুযোগ দিয়ে থাকে। এটি শুধু মেধা ও নেতৃত্বের গুণাবলির স্বীকৃতি নয়, বরং সংশ্লিষ্ট দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার এক সুযোগও।
মারজুকা আহমেদ চৌধুরীর এই অনুপ্রেরণাদায়ক অর্জন বিইউপির শিক্ষার্থীদের সামনে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করার এক উদাহরণ হয়ে থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT