কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের পাঠচক্র "প্রয়াস" অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের পাঠচক্র “প্রয়াস” অনুষ্ঠিত

এম এন জাকারিয়া খাঁন মুরাদ (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৬৯ বার দেখা হয়েছে

আজ ৩১ জুলাই ২০২৫, গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক পাঠচক্রের আসর “প্রয়াস”। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সদস্যদের মধ্যে জুলাই অভ্যুত্থান সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা ও জুলাই এর স্মৃতিচারন।

আজকের পাঠচক্রের মূল বিষয় ছিল “জুলাই গণঅভ্যুত্থান”। আলোচনা পর্বে আইরিন আক্তার এবং বন্যা আক্তার জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তারা জানান,জুলাই এ গণহত্যা ও নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার। আন্দোলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আজকের আলোচনায়।
পাঠচক্র শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
পাঠচক্রের এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক,সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন  সহ টিমের  অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ। তাদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে আজকের অনুষ্ঠান।
আয়োজন শেষে উপস্থিত সদস্যদের মধ্যে গ্রীন ভয়েসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সবার অংশগ্রহণ এবং আন্তরিকতা আজকের আয়োজনকে সফল ও অর্থবহ করে তোলে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT