ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এর মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় একটি বিশেষ ডকুমেন্টেশন ওয়ার্কশপ। এই আয়োজনে সম্মানিত সহযোগী হিসেবে যুক্ত ছিল BUP Global Affairs Council (BUPGAC)। ওয়ার্কশপটির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের পজিশন পেপার ও ড্রাফট রেজুলুশনের মতো গুরুত্বপূর্ণ MUN ডকুমেন্ট সম্পর্কে গভীর জ্ঞান প্রদান এবং তাদের প্রস্তুতির মান উন্নয়ন।
এই সেশনের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন মাশরুর রেজা প্রেথু, সাধারণ সম্পাদক, BUPGAC এবং ডেলিগেশন অ্যান্ড ট্রেইনিং উইং এর ডিরেক্টর জেনারেল। তার সঙ্গে ছিলেন মাহাজাদ আলবি চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক এবং একই উইংয়ের ডিরেক্টর।
তাদের যৌথ উপস্থাপনায় অংশগ্রহণকারীরা MUN ডকুমেন্ট লেখার কৌশল, কাঠামোগত দিক এবং কার্যকর কূটনৈতিক ভাষা ব্যবহারের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে হাতে-কলমে ধারণা পান। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের দ্বিধা ও জিজ্ঞাসাগুলোর স্পষ্ট ব্যাখ্যা পান, যা পুরো সেশনের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে।
BUPGAC সবসময়ই দেশের বাইরেও MUN সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ULAB এর এই সফল আয়োজনেও তারা যে দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছে, তা নিঃসন্দেহে ভবিষ্যৎ কূটনীতিকদের অনুপ্রেরণা জোগাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT