নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা

নেতৃত্ব, সংগঠন ও জনসেবা একসাথে তুলে ধরেছে জাবি ছাত্রদলের টিকাদান কর্মসূচি

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৫৬ বার দেখা হয়েছে
1000067920
একটি বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে আবদ্ধ থাকে না—এটি হয়ে ওঠে সামাজিক পরিবর্তনের সূতিকাগার, নেতৃত্ব তৈরির অঙ্গন, এবং সচেতন নাগরিক গড়ার প্ল্যাটফর্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদল সে ভাবনারই বাস্তব রূপ দিয়েছে তিন মাসব্যাপী হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচির মাধ্যমে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফা—‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’—এই দর্শনের আলোকে ছাত্রদলের এই উদ্যোগ শুধু ক্যাম্পাসেই নয়, বরং পুরো সমাজেই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। ১০ মে শুরু হওয়া এই কর্মসূচি ২৪ জুলাই সফলভাবে শেষ হয়, যা শিক্ষার্থীদের নেতৃত্ব, সংগঠন দক্ষতা ও জনসেবার গভীর অঙ্গীকারের সাক্ষ্য বহন করে।
এই সময়ের মধ্যে মোট ৪,২৪৫ জন শিক্ষার্থী এই ফ্রি ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় এসেছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজের প্রতিটি ধাপ শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, আবার কেউ কেউ দীর্ঘ লাইন দিয়েও অপেক্ষা করেছেন এই স্বাস্থ্যসেবার অংশ হতে।
জাবি শাখা ছাত্রদলের ভাষ্যমতে, এই কর্মসূচিকে সফল করার জন্য নিবিড়ভাবে কাজ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এবং জাবি ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
বিশ্ববিদ্যালয়ের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী তাহমিনা সুলতানা রিংকি বলেন, হেপাটাইটিস- বি মরণঘাতি ভাইরাস, সেই ভাইরাসের সুরক্ষার জন্য ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে যা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমরা টিকা গ্রহণের পূর্বে পরীক্ষা করে নিয়েছি, টেস্টিং কিটসহ অন্যান্য সবকিছু উন্নতমানের ছিল। জাবি ছাত্রদলকে এমন সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদলের পক্ষ থেকে তিন মাসব্যাপী হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম পরিচালনা করেছি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজসহ পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের প্রতিটি নেতাকর্মীর প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীবান্ধব কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেষ্টা করেছি এমন সব উদ্যোগ নিতে, যা সরাসরি শিক্ষার্থীদের উপকারে আসে। ভবিষ্যতেও জাবি ছাত্রদল শিক্ষার্থীদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, এই কর্মসূচির অংশ হিসেবে যেসব শিক্ষার্থী হেপাটাইটিস বি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় ২৬ জুলাই থেকে চালু করা হয়েছে চিকিৎসাসেবা।
রাজনৈতিক সংগঠন হিসেবে ছাত্রদলের এই ভূমিকা কেবল স্বাস্থ্যসচেতনতার বিস্তার নয়, বরং শিক্ষাঙ্গনে ইতিবাচক সক্রিয়তার এক অনন্য নজিরও বটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT