নোটিশ:

ময়মনসিংহে এনসিপির জুলাই মাসের শান্তিপূর্ণ পদযাত্রা সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে
ncp mymensign

ময়মনসিংহে আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসের পদযাত্রা নিয়ে ময়মনসিংহ জেলা এনসিপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন।

আজ ২৭ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামের সামনে পদযাত্রার বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন নেতারা। তারা জানান, সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ময়মনসিংহ জেলা সদস্য সচিব আলী হোসেন বলেন, এই শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে তারা জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। এ পদযাত্রার মাধ্যমে দেশপ্রেম, গণতন্ত্র এবং জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করতে চান। তিনি সকলের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সহযোগিতা কামনা করেন।

নেতৃবৃন্দ জানিয়েছেন, কর্মসূচি সোমবার বিকেল ৫টার দিকে জেলা শহরে পদযাত্রার মাধ্যমে শুরু হয়ে টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় নেতাদের ময়মনসিংহ আগমন ও কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখ প্রমুখ।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ‘সোমবার এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT