নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

রাজবাড়ীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে
rajbari ehsanul hakim

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের চাচাতো ভাই ও আওয়ামী লীগের নেতা এহসানুল হাকিম সাধনের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। যৌতুকের দাবিতে এ অমানবিক নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্ত্রী মোছাঃ মাধুরী হাকিম আদালতের শরণাপন্ন হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে তিনি মামলাটি দায়ের করেন।

সরকারি চাকুরিজীবী সিনিয়র স্টাফ নার্স মাধুরী হাকিম তার অভিযোগে জানান, ধর্মান্তরের মাধ্যমে প্রতারণার শিকার হন তিনি। মুসলিম ধর্মের প্রতি অনুরাগ প্রকাশ করে নানা প্রলোভনের আশ্রয় নিয়ে এহসানুল হাকিম তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন। এরপর ২০২৩ সালের ১৭ মে ঢাকার নোটারি পাবলিক অফিসের মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক ৯ লাখ ৭৮ হাজার ১ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। বিয়ের পর মাধুরী হাকিম স্বামীকে নগদ ৩ লাখ টাকাও দেন।

তবে সংসার শুরুর পরই পর্দা ওঠে আসল রূপে। এহসানুল হাকিম নেশাগ্রস্ত হয়ে ওঠেন, পর নারীতে আসক্ত হন এবং ঘরের অর্থ, আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার একে একে নষ্ট করতে থাকেন। শুধু তাই নয়, মাধুরীর গর্ভে থাকা দুটি সন্তানও তার অবহেলা ও নির্যাতনে হারিয়ে যায়। বর্তমানে মাধুরী হাকিম বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কোয়ার্টারে তার একমাত্র কন্যাসন্তানকে নিয়ে থাকেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকাল ৪টার দিকে এহসানুল হাকিম নার্সিং কোয়ার্টারে এসে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। মাধুরী এতে রাজি না হলে পিঠের ডান পাশে এবং ডান হাতে গরম খুন্তির ছ্যাঁকা দেন তিনি। গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসা নেন। এরপর হুমকি দিয়ে এহসানুল হাকিম বলেন, তিনি অন্যত্র যৌতুক নিয়ে নতুন বিয়ে করবেন, এবং বাসা থেকে চলে যান।

মাধুরীর আইনজীবী শেখ সাইফুর হক জানিয়েছেন, আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT