উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় শেরপুর জেলা বিএনপির দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় শেরপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

ইসতিয়াক আহমেদ নাবীল, (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

 ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই মঙ্গলবার শেরপুর শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, শিক্ষিকা মাহরিনসহ দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এছাড়াও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ দেশে প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবুল রায়হান রুপন, সাইফুল ইসলাম, সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির অন্যতম সাইফুল ইসলাম স্বপন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
এছাড়াও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে অংশ নেন।
মাহফিল শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT