নোটিশ:
শিরোনামঃ
আরও ১১ বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, বিমানের পরিকল্পিত অর্ডার ২৫ প্লাস্টিকের বিকল্প হতে পারে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর ও নোয়াখালীতে এনসিপির পদযাত্রা ও পথসভা স্থগিত

সাবাস বাংলাদেশ - লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে
Screenshot 2025-07-22 064009

মঙ্গলবার লক্ষ্মীপুর ও নোয়াখালীতে এনসিপির পদযাত্রা ও পথসভা স্থগিত করা হয়েছে। ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহত -নিহতের ঘটনা ও রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের এ কর্মসূচী স্থগিত করেছে।

‎আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এক জরুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মাহবুব আলম। পরে উত্তর স্টেশন চত্ত্বর থেকে তার ছবি সংবলিত পদযাত্রা কর্মসূচির ফেস্টুন খুলে ফেলেন তিনি।

‎সংবাদ সম্মেলনে মাহবুব আলম জানান, আগামী ৩১ জুলাই এনসিপির পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি পালন করা হবে। তাছাড়া উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিমসহ বিভিন্ন সহযোগীতা করা হচ্ছে। এসময় সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

জরুরী এ সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্নআহ্বায়ক আরমান হোসেন, জেলা কমিটির আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ন আহবায়ক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT