নোটিশ:
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাবিতে একদিনের ছুটি

নিশান খান, জাবি প্রতিনিধি
- আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
- ৩৬০ বার দেখা হয়েছে


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার ক্লাসসমূহ স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের জুলাই বর্ষপূর্তি উপলক্ষে এবং “জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ ও লালন” ও “৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন–২০২৫” উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সরকার নির্ধারিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই আয়োজন করা হয়েছে।
তবে পূর্বনির্ধারিত সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াড
1 November 2026
এই ধরনের আরও নিউজ






Leave a Reply