টাকা নয়, আমি চেয়েছিলাম গৌরব—রিয়াল মাদ্রিদ নিয়ে হামেস রদ্রিগেসের বিস্ময়কর স্বীকারোক্তি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

টাকা নয়, আমি চেয়েছিলাম গৌরব—রিয়াল মাদ্রিদ নিয়ে হামেস রদ্রিগেসের বিস্ময়কর স্বীকারোক্তি

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪২৪ বার দেখা হয়েছে

রিয়াল মাদ্রিদের সাবেক কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেস জানিয়েছেন, অর্থের মোহ নয়—গৌরবের স্বপ্নই তাঁকে স্পেনের রাজকীয় ক্লাবে টেনে নিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন, কীভাবে ফ্লোরেন্তিনো পেরেজের একটি প্রশ্ন তাঁর জীবনবদলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।

“ফ্লোরেন্তিনো পেরেজ আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কী চাও—টাকা না গৌরব?’ আর আমি বলেছিলাম, ‘না, প্রেসিডেন্ট, আমি গৌরব চাই।’”— এমনই আত্মবিশ্বাসী উত্তর ছিল হামেসের।

হামেস জানান, ম্যানচেস্টার সিটি ও পিএসজি তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল এবং অর্থের দিক দিয়ে তারা বড় প্রস্তাবও দিয়েছিল। তবুও তিনি বেছে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। তাঁর ভাষায়—“রিয়াল মাদ্রিদের মতো আর কিছু নেই।”

মাদ্রিদে তাঁর পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। তিন মৌসুমে তিনি করেছেন ৪০ গোল এবং ৪২টি অ্যাসিস্ট। এর মধ্যে প্রথম মৌসুমেই ছিল ১৭ গোল ও ১৮ অ্যাসিস্ট। “একজন মিডফিল্ডারের জন্য এই সংখ্যাগুলো অসাধারণ,” মন্তব্য হামেসের।

তবে তিনি এটাও মনে করিয়ে দেন, সে সময় মাদ্রিদ দলে ছিলেন গ্যারেথ বেল, করিম বেনজেমা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো গোলমেশিনরা। “তারা প্রতি বছর ৬৫টি গোল করত,” বলেন হামেস। “তাদের পাশে গোল করার সুযোগ পাওয়া ছিল সত্যিই একটা চ্যালেঞ্জ।”

রিয়াল মাদ্রিদে তাঁর সময় নিয়ে হামেস বলেন, “আমি মনে করি, মাদ্রিদে আমার তিনটি মৌসুম ভালোই কেটেছিল। তবে শুধুমাত্র প্রথম মৌসুমটাই ছিল খুব ভালো।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT