জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাৎসরিক গবেষণা সেমিনার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাৎসরিক গবেষণা সেমিনার

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৯৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হলো বাৎসরিক গবেষণা সেমিনার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫)বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে প্রাথমিক তথ্য সংগ্রহ গবেষণার মৌলিক ভিত্তি। শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জার্নালে প্রবন্ধ প্রকাশে আরও উদ্যোগী হতে হবে। কারণ, ভালো মানের জার্নালে প্রকাশিত প্রবন্ধের অভাবে অনেক সময় শিক্ষকদের পদোন্নতিতে জটিলতা দেখা দেয়।”

দিনব্যাপী এই সেমিনারে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সাদিক হাসান শুভ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

উক্ত বাৎসরিক সেমিনারে,নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন ৫৩ জন গবেষক । প্রবন্ধগুলো মূল্যায়নের দায়িত্বে ছিলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ (সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT