রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা উত্তর কোরিয়ার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার নেওয়া সব ধরনের পদক্ষেপে ‘নিঃশর্ত সমর্থন’ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। রোববার (১৩ জুলাই) জিও নিউজের বরাতে জানানো হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে তিন দিনের সফরে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। ইউক্রেন সংঘাতে রাশিয়াকে অস্ত্র সরবরাহের পাশাপাশি আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসানে অনুষ্ঠিত ওই বৈঠকে কিম জং উন ও ল্যাভরভের মধ্যে কৌশলগত বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ২০২৪ সালে স্বাক্ষরিত অংশীদারিত্ব চুক্তির আওতায় সহযোগিতা জোরদারে সম্মত হয় উভয় দেশ। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, বৈঠকে কিম বলেন, “বিশ্ব রাজনীতির আমূল পরিবর্তনের প্রেক্ষাপটে মিত্র রাষ্ট্রগুলোর গৃহীত পদক্ষেপ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “ইউক্রেন সংকট নিরসনে রাশিয়ার নেতৃত্বে নেওয়া পদক্ষেপকে আমরা নিঃশর্তভাবে সমর্থন ও উৎসাহ দিয়ে যাচ্ছি।”

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে কিম ও ল্যাভরভকে উষ্ণ করমর্দন ও আলিঙ্গন করতে দেখা গেছে। বৈঠকে কিম আরও বলেন, “রুশ সেনা ও জনগণ অবশ্যই বিজয় অর্জন করবে—এই বিশ্বাস আমার রয়েছে। কারণ তারা দেশের সম্মান ও স্বার্থ রক্ষায় এক পবিত্র সংগ্রামে লিপ্ত রয়েছে।”

কেসিএনএ’র তথ্যমতে, বৈঠকে ২০২৪ সালের জুন মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক রাশিয়া-উত্তর কোরিয়া শীর্ষ বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT