নোটিশ:

মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে রুয়েটে বিক্ষোভ

নাঈম উল ইসলাম, রুয়েট প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে
RUET

গত ৯ জুলাই রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই মরলো কেন, তারেক জিয়া জবাব চাই’, ‘চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’, ‘যুবদলের অনেক গুণ, রাস্তাঘাটে মানুষ খুন’, ‘রাস্তাঘাটে মানুষ মারে, ইন্টেরিম কী করে’, ‘যুবদলের অনেক গুণ, পাথর দিয়ে করছে খুন’, ‘১২৩৪, চাঁদাবাজ দেশ ছাড়’—এমন বিভিন্ন স্লোগান দেন।

এ সময় যন্ত্রকৌশল ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় বলেন, ‘বিগত এক বছরে আমরা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নামে শতাধিক খুনের ঘটনা দেখেছি। যার অধিকাংশই ছিল অভ্যন্তরীণ কোন্দলে। আমরা এক মনস্টার হাসিনাকে নামিয়েছি, আরেকটাকে নামাতেও দ্বিধা করব না। আমরা ইন্টেরিম সরকারের কাছে জানতে চাই, শহীদের রক্তের উপর বসে দেশের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার এই ব্যর্থতার কী জবাব দেবেন আপনারা? আমরা দ্রুত সকল হত্যাকাণ্ডের বিচার এবং এই নৃশংসতার অবসান দাবি করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT