নওগাঁয় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

নওগাঁয় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আহসান হাবিব, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে
নওগাঁর বদলগাছীতে গাঁজাসহ সোহরাব হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তার কাছ থেকে ১৪.৪ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার সোহরাব হোসেন (৪৫) উপজেলার বেগুন জোয়ার গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে।
র‍্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বদলগাছীর বেগুন জোয়ার গ্রামে অভিযান চালায় র‍্যাব-৫  সদস্যরা। অভিযান চালিয়ে সোহরাব হোসেন (৪৫) নামে একজনকে  ১৪.৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। সোহরাব চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ক্রয় বিক্রয় করত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT