চীনের আমন্ত্রণে জামায়াতের শীর্ষ নেতাদের সফর,সফরকে ‘গুরুত্বপূর্ণ’ বলছে দলটি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

চীনের আমন্ত্রণে জামায়াতের শীর্ষ নেতাদের সফর,সফরকে ‘গুরুত্বপূর্ণ’ বলছে দলটি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বেইজিং সফর করবেন।

বুধবার (৯ জুলাই) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

সফরপূর্ব এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসে জামায়াত নেতাদের সম্মাননা জানায় চীনা কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এই সফরে জামায়াত আমির ছাড়াও অংশ নিচ্ছেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়াও সফরসঙ্গী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমিরের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ ও নওশাদ আলী ফরহাদ প্রমুখ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সফরকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, “চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা শুধু জামায়াত নয়—বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, এটি জামায়াতে ইসলামীর দ্বিতীয়বারের মতো চীন সফর। এবারের সফরটি চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে জামায়াত ও ছাত্রশিবিরসহ চারটি ইসলামী দলের ১৪ সদস্যের একটি দল চীন সফর করেছিল। তখন সেই দলের নেতৃত্বে ছিলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এছাড়া সম্প্রতি বিএনপির কয়েকটি প্রতিনিধি দলও চীনে সফর করেছে। গত মাসেই চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে। চলতি বছরের শুরুতেও দলটির আরও দুটি প্রতিনিধি দল চীন সফরে যায়।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT