মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার রনির মর্মান্তিক মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার রনির মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন যশোরের শার্শা উপজেলার এক যুবক। নিহতের নাম ফরহাদ আহম্মেদ রনি। তিনি উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির নেতা মাহমুদ সরদারের একমাত্র ছেলে। মাত্র তিন বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রনি। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

শনিবার (৫ জুলাই) সকালে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নির্ধারিত ভবনে কাজ চলাকালীন একটি ক্রেনের চেইন হঠাৎ ছিঁড়ে ভারী কংক্রিটের অংশ রনির ওপর পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ খবর সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে জানিয়ে দেন তার এক সহকর্মী।

রনির মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকে স্তব্ধ হয়ে যায় পুরো পরিবার। কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা। স্ত্রী ও চার বছরের একমাত্র কন্যাসন্তানকে রেখে চিরবিদায় নিলেন রনি। পরিবার জানায়, সংসারের হাল ধরতে একমাত্র ছেলেকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাব হোসেন এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।

এদিকে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে এনে রাষ্ট্রীয় সহায়তায় দাফনের দাবি জানিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাই সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT