ফিরতি হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ বিমানবন্দর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ফিরতি হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৫ জুলাই) সকালে হজযাত্রী নিয়ে আসা একটি বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। সৌদি আরবের মদিনা থেকে আসা এই ফ্লাইটটিতে মোট ৩৮৭ জন হজযাত্রী ছিলেন। তবে আলহামদুলিল্লাহ, সবাই নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হয়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ থেমে যায়। তখন বিমানবন্দরের রানওয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এতে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। ফলে বেশ কয়েকটি ফ্লাইটের সূচি বিপর্যয় ঘটে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, অবতরণের পরই পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন। বিমানবন্দরের প্রকৌশলীরা সঙ্গে সঙ্গে ত্রুটি সারানোর উদ্যোগ নেন। পরে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।

ফ্লাইটে থাকা যাত্রী আব্দুর রহমান বলেন, “গতকাল রাতে সৌদি আরবের মদিনা থেকে রওনা দিয়ে আজ সকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে অবতরণ করে আমাদের বিমান। ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে হঠাৎ আটকে যায়। সবার মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা পরে নিরাপদে বিমান থেকে নামতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেছি।”

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী খলিলুর রহমান জানান, এই ঘটনায় কোনো বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি ঘটেনি। অবশেষে বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT