ভারত থেকে ইংল্যান্ড যাচ্ছেন শেখ হাসিনা? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ভারত থেকে ইংল্যান্ড যাচ্ছেন শেখ হাসিনা?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৭২ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সমর্থকদের একটি ফেসবুক পেজ ‘বঙ্গবন্ধু মিডিয়া ইউনিট’  পোস্ট দিয়েছে “ইন্ডিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমাদের প্রিয় নেত্রী”, যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ঘটনা কি সত্য, নাকি গুজব তা এখনো জানা যায়নি। বিষয়টির আর কোথাও উল্লেখ পাওয়া যাচ্ছে না। তবে এই পোস্টের নিচে যথারীতি আওয়ামী লীগ সমর্থকদের ‘ইনশাআল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ এর জোয়ার বইছে।

গত বছর জুলাই-আগস্ট মাসব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ০৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের দিল্লিতে লুটিয়েন্স বাংলোয় তিনি অবস্থান করে আসছেন বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবগত হওয়া গেছে। এই মুহুর্তে তিনি কেনই বা হঠাৎ করে লন্ডন যাবেন আর গেলে বিষয়টি এত গোপন কেন থাকবে যা তাদের দলের ভেরিফায়েড ফেসবুক পেজেও আসবে না তা প্রশ্ন উদ্রেককরই বটে! তবে কি গুজব লীগ হিসেবে সদ্য নিষিদ্ধ ঘোষিত এই দলটির নিছক আরও একটি গুজব এটি? আরও একটু অপেক্ষা করলে হয়ত সময়ই বলে দেবে সেই প্রশ্নের উত্তর।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT