নোটিশ:

কড়ই গাছের ভেতরে জ্বলছে রহস্যময় আগুন: অলৌকিক কাণ্ড না জ্বিনের কারবার?

জাকারিয়া হোসেন (কুড়িগ্রাম প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৬৬ বার দেখা হয়েছে
Screenshot 2025-07-01 213826
কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়ই গাছের ভিতরে আগুন জ্বলতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে শুরু হয়েছে নানান আলোচনা। কেউ বলছে এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কেউ বলছে এ নিশ্চয় আল্লাহর অলৌকিক নিদর্শন, কারো মতে এটি নির্ঘাত জ্বিন-ভূতের ব্যাপার-স্যাপার না হয়েই যায় না। কেউ বলছে গাছের নিচে গ্যাসের খনি আছে। এই সংবাদ লেখা পর্যন্ত দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নিভাতে ব্যর্থ হয়েছেন।
মঙ্গলবার (০১জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে।
এ ঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।
এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আসলে এ আগুন কোথা থেকে আসলো আমরাও বুঝতে পারছিনা।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভিতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে এখানে দেখতে এসেছি।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। পরে রেলওয়ে ও বনবিভাগ কে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.facebook.com/share/v/1Y3yYybibX/

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT