ইরান থেকে ফিরলেন যুদ্ধকবলিত ২৮ বাংলাদেশি নাগরিক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা

ইরান থেকে ফিরলেন যুদ্ধকবলিত ২৮ বাংলাদেশি নাগরিক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

০১ জুলাই ২০২৫

ইসরায়েল-ইরান যুদ্ধ চলাকালে ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাগরিক অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

দেশে ফেরা বাংলাদেশিরা পাকিস্তান ও দুবাই হয়ে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন গুলশানের বাসিন্দা সালেক আহমেদ, যিনি দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে গত ৬ জুন ইরানের রাজধানী তেহরানে যান চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে। ফেরার কথা ছিল ১৩ জুন, কিন্তু ওই দিনই শুরু হয় ইসরায়েলের আকস্মিক বিমান হামলা। ফলে পরিবারের সঙ্গে তেহরানে আটকা পড়েন সালেক।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং সহযোগিতায় তারা পাকিস্তান ও দুবাই হয়ে দেশে ফেরার সুযোগ পান। সালেক আহমেদের সঙ্গে ফিরেছেন আরও ২৭ বাংলাদেশি, যারা বিভিন্ন প্রয়োজনে ইরানে অবস্থান করছিলেন।

দেশে ফিরে আসা এসব বাংলাদেশি যুদ্ধকালীন পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করেছেন। স্বজনদের কাছে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তারা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোতে একযোগে ব্যাপক বিমান হামলা চালায়, যার জেরে শুরু হয় সামরিক উত্তেজনা। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT