প্রেমিকার টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে, লালমনিরহাটে ভারতীয় যুবক আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

প্রেমিকার টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে, লালমনিরহাটে ভারতীয় যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

৩০ জুন ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেমিকার আকর্ষণে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এক ভারতীয় যুবক। আটককৃত যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। রবিবার (২৯ জুন) রাতে তাকে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকা থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

জানা গেছে, আরিয়ান মির্জার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের বহরমপুর শহরে। তিনি সেখানকার বাসিন্দা রাজেস মির্জার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ডাউয়াবাড়ী ইউনিয়নের এক যুবতীর সঙ্গে পরিচয় হয় আরিয়ানের। পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমিকার আশ্বাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রবিবার সকালে ওই তরুণীর বাড়িতে পৌঁছান তিনি। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে সেখান থেকেই আটক করে থানায় নিয়ে যায়।

আরিয়ান মির্জা পুলিশের কাছে দেওয়া বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। তার ডাকে আমি এসেছি। তবে এখন আমি নিজ দেশে ফিরে যেতে চাই।”

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, “ভারতের নাগরিক আরিয়ান মির্জা বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT