নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

গাজার উত্তরাঞ্চল ছাড়ার নির্দেশ ইসরাইলের, ২৪ ঘণ্টায় নিহত ৮৬

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে
israel

গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইল। সামরিক অভিযান জোরদার হওয়ার পর গাজা সিটি ও জাবালিয়া এলাকার বাসিন্দাদের দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি উপকূলীয় ‘নিরাপদ’ অঞ্চলের দিকে যেতে বলা হয়েছে। রোববার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এমনকি ইসরাইল সেই ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসিতেও হামলা চালিয়েছে।

একই দিনে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোর থেকেই গাজা জুড়ে ইসরাইলি হামলা আরও তীব্র হয়েছে। বিশেষ করে গাজা শহর ও উত্তরের এলাকাগুলোতে ব্যাপক প্রাণহানি ঘটেছে, যেখানে অন্তত ৪৭ জন মারা গেছেন।

আল-কুদস হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোয়াথ আল-কাহলুত জানান, জয়তুন, সাবরা ও আল-জাবিয়া বাজারে হামলার পর বহু মানুষ আহত অবস্থায় হাসপাতালে এসেছে। হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ এবং সম্পূর্ণ বিপর্যস্ত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য চুক্তি সম্পাদনের প্রক্রিয়ার কথা উল্লেখ করে হামলা বন্ধে আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, ইসরাইল ও হামাসের মধ্যে একটি চুক্তি এগিয়ে চলছে।

মানবিক সংকটের মুখে থাকা গাজায় খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। পুষ্টিহীনতায় ভুগে শিশু ও নবজাতকদের মৃত্যু বাড়ছে। চিকিৎসকরা জানান, অপুষ্টির কারণে আহতদের চিকিৎসা করাও কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে ইসরাইলি বোমাবর্ষণের কারণে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT