নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

রাজবাড়ীতে মহানবী (সঃ)কে কটুক্তি করার অভিযোগে ডাক্তারকে গণধোলাই

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে
504508761_696675846339714_9180243330960321298_n
নবীজি (সঃ)কে কটূক্তি করায় গাছের সাথে বেঁধে গণপিটুনি দেওয়া হয়েছে এই মেডিকেল অফিসারকে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলীকে গণপিটুনী দিয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই চিকিৎসককে উদ্ধার করে।
রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের নিকট এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, নবাবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে নবী করিম (সঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।
বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, নবী (সঃ) কে নিয়ে সকালে একটি চায়ের দোকানে ডা. আহম্মদ আলী কুটক্তি করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে এলোপাথারী ভাবে মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও আমাদের নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু সহ আমাদের সহায়তায় সেনাবাহিনী তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার মোঃ জামাল উদ্দিন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনরোষের হাত থেকে রক্ষা করতে তাকে ও তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT