রাজবাড়ীর পাংশায় ইয়াবা ব্যবসায়ী বরকত সরদার আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

রাজবাড়ীর পাংশায় ইয়াবা ব্যবসায়ী বরকত সরদার আটক

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তি ডাঙ্গা এলাকায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বরকত সরদার (৩৫)কে আটক করেছে। তিনি ওই এলাকার মৃত জুলমত সরদারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বরকত দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা বিক্রি এবং স্থানীয়দের মধ্যে ভীতি-দম্ভ সৃষ্টি করতেন। নিরাপত্তা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে – ৬ পিস ইয়াবা, ৬ পিস ট্যাপেন্ডাডল, ৬টি দেশীয় অস্ত্র, ৬টি মোবাইল, ৩টি সিসি ক্যামেরা ও নগদ ৯৬,৫০০ টাকা।

সম্প্রতি তাকে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে। পাংশা থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন জানান, বরকতকে আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT