প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ রাতে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ রাতে

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ ও গুঞ্জনের মধ্যে আজ রাতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকায় তার সরকারি বাসভবন ‘যমুনা’য় জামায়াত নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকেই মূল বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি নেতারাও ‘যমুনা’য় আমন্ত্রিত থাকলেও তারা বৈঠকে যোগ দেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। শুক্রবার রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে অংশগ্রহণের বিষয়টি পরে জানানো হবে।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। এরপর মৌখিকভাবে তাদের জানানো হয়, শনিবার রাতে বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন।

অন্যদিকে, জামায়াত মনে করে, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। বরং ড. ইউনূসের নেতৃত্বেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তারা মনে করে। এ ছাড়া, চলমান সংকট নিরসনে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানোর কথাও জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT