টেকনাফে আরাকান আর্মির হামলা: দুইজন গুলিবিদ্ধ, তিনজনকে ধরে নিয়ে গেল বিদ্রোহীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

টেকনাফে আরাকান আর্মির হামলা: দুইজন গুলিবিদ্ধ, তিনজনকে ধরে নিয়ে গেল বিদ্রোহীরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একইদিনে টেকনাফের সাবরাং ও হ্নীলা সীমান্ত এলাকা থেকে আরও তিনজন জেলেকে তুলে নিয়ে গেছে ওই সশস্ত্র দলটি।

সোমবার (১২ মে) দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা।

গুলিবিদ্ধ জেলেরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মো. সলিমের ছেলে হেদায়েত উল্লাহ এবং মো. হারিসের ছেলে মো. হোসেন।

অন্যদিকে নিখোঁজ তিন জেলেকে সনাক্ত করা হয়েছে হ্নীলা লেদা গ্রামের মো. সিদ্দিক (২৭), মো. রবিউল আলম (২৮) ও মো. মাহমুদ হোসেন (৩০) হিসেবে।

স্থানীয় জেলে ইমাম হোসেন জানান, দুপুরে সাবরাং সীমান্তবর্তী নাফ নদীতে বঁড়শি ফেলে মাছ ধরছিলেন জেলেরা। সীমান্ত স্পষ্ট না হওয়ায় কোন সীমানায় তারা ছিলেন, তা বোঝা কঠিন। হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা গুলি চালালে দুই জেলে হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। সঙ্গে থাকা আরেক জেলে অক্ষত অবস্থায় ফিরে আসেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, হ্নীলা সীমান্ত দিয়ে মাছ ধরতে যাওয়া তিন জেলে ভুলবশত মিয়ানমার সীমান্তে প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। এখনও তারা বাড়ি ফিরেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, পৃথক দুই ঘটনায় দুই জেলের গুলিবিদ্ধ এবং তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT