নোটিশ:
শিরোনামঃ
নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল

ঈদকে সামনে রেখে আগামী দুই শনিবার শেয়ারবাজার খোলা থাকবে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে
ডিএসই
ডিএসই

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি অফিস শনিবার খোলা রাখার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দুই শনিবার (১৭ মে ও ২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)/  শেয়ারবাজার খোলা থাকবে । সাধারণত সপ্তাহের শেষ দুই দিন — শুক্রবার ও শনিবার — সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজার বন্ধ থাকে। তবে ঈদের ছুটির আগে সরকারি কার্যক্রম সচল রাখতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এবার আগামী দুই শনিবার শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চলবে।

ডিএসই’র ওয়েবসাইটে আজ ১২ মে (রবিবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তের অংশ হিসেবে স্টক মার্কেটও খোলা রাখা হবে। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে, কারণ ঈদের আগে লেনদেনের জন্য অতিরিক্ত দিন পাওয়ায় অনেকেই তাদের পোর্টফোলিও সামঞ্জস্য করার সুযোগ পাবেন।

তবে ঈদুল আজহা উপলক্ষে শেয়ারবাজারে দীর্ঘ ছুটির ঘোষণা এসেছে। ডিএসই জানিয়েছে, আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন শেয়ারবাজার বন্ধ থাকবে। সরকার ১১ ও ১২ জুন ঈদের অতিরিক্ত ছুটি ঘোষণা করায় ৫ জুন থেকে শুরু করে ঈদের আগের ও পরের সাপ্তাহিক ছুটিও যুক্ত হয়েছে। সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রেক্ষিতে শেয়ারবাজারও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এই দীর্ঘ ছুটির পর ১৫ জুন থেকে শেয়ারবাজার খোলা থাকবে এবং নিয়মিত লেনদেন শুরু হবে।

এর আগে চলতি বছর ঈদুল ফিতরের ছুটিতে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সরকারঘোষিত ছুটি এবং দুই সাপ্তাহিক ছুটি মিলে মোট ৯ দিন শেয়ারবাজার বন্ধ ছিল। ফলে এবারের ঈদুল আজহার ছুটি আরও এক দিন বেশি হচ্ছে, যা অনেক দিন পর দীর্ঘতম বিরতির একটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT