নোটিশ:

আ. লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত, শাহবাগে উত্থিত ফ্যাসিবাদের অবসান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে
সংগ্রহীত
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ হলো আওয়ামী লীগের সব কার্যক্রম জুলাই-অগাস্টের গণআন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যমুনা বাসভবনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

বৈঠক-পরবর্তী বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে তা উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনীর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচার ও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ ও তার শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম, সাইবার স্পেসসহ, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, এবং জুলাই আন্দোলনের কর্মী, সাক্ষী ও বাদীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এছাড়াও বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT