নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

যেকোনো মুহূর্তে ভারতের হামলার আশঙ্কা, প্রস্তুত পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার দেখা হয়েছে
যেকোনো মুহূর্তে ভারতের হামলার আশঙ্কা, প্রস্তুত পাকিস্তান
ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, ভারতীয় কর্মকর্তাদের সাম্প্রতিক বিবৃতিগুলো স্পষ্টতই আক্রমণের ইঙ্গিত দিচ্ছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিরোধমূলক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সামরিক সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে জানান, “আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। তবে ভারতের মতো নিজেদের প্রস্তুতি নিয়ে বাড়তি উত্তেজনা সৃষ্টি করতে চাই না।” তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত যে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, তা দুই পক্ষেরই মাথায় রাখা উচিত।

কাশ্মীরের সাম্প্রতিক হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার ভারতীয় অভিযোগ প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তোলেন—”হামলার স্থান নিয়ন্ত্রণ রেখা থেকে ২০০ কিলোমিটার দূরে, যেখানে পাঁচ লাখের বেশি ভারতীয় নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। তাহলে এমন ঘটনা কীভাবে ঘটল?”

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দাবি করেছেন, ভারত পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের কাছে তথ্য আছে যে ভারত সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতি নিচ্ছে। যদি তারা এমন কিছু করে, আমরা সমুচিত জবাব দেব এবং তাদের চরম মূল্য দিতে হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT