ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুদের প্রতিবাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নলতা কালীমাতা মন্দির কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্তপাত বন্ধ কর’, ‘শিশু-নারী-সাধারণ মানুষের হত্যা বন্ধ কর’, ‘বিশ্ববাসী এক হও, ইসরাইলকে রুখে দাও’—এই শ্লোগানগুলো উচ্চারিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কালীমাতা মন্দির কমিটির সভাপতি হরিদাস মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি দিপক কুমার পাল। বক্তব্য রাখেন সহ-সভাপতি পুরঞ্জন কুমার স্বর্ণকার, সাধারণ সম্পাদক উদয় কুমার পাল, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মানস চক্রবর্তী ও অনন্ত কুমার মন্ডল, শিক্ষক প্রশান্ত রায়, কৃষ্ণপদ সরদার, ব্রজেন স্বর্ণকার মিঠু এবং সাধন দাস।

এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ইসলামী আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও আব্দুস সালামসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT