নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতের এই রায়ের ফলে ভুয়া চিকিৎসক বা ভুয়া বিশেষজ্ঞ পরিচয়ে মানুষকে প্রতারণা করার সুযোগ কমে যাবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশে নানা পেশার লোকজন, বিশেষ করে হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, এবং গ্রামীণ চিকিৎসকরা নিজেদের নামের আগে ‘ডাক্তার’ শব্দটি ব্যবহার করে আসছিলেন, যা রোগীদের বিভ্রান্ত করে আসছে।

হাইকোর্টের রায়ে বলা হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারীরাই ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবেন। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করতে সহায়ক হবে এবং রোগীদের ভুল চিকিৎসার ঝুঁকি কমাবে। একইসঙ্গে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কেউ অবৈধভাবে এই উপাধি ব্যবহার করতে না পারে।

এদিকে, চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ এই রায়ের প্রশংসা করেছেন এবং দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য খাতের স্বচ্ছতা ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে অভিজ্ঞরা মনে করছেন। এখন দেখার বিষয় কার্যকর হয় কতদিনে!

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT